শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠটোয়েন্টিফোর ডটকম : এই আসরে অংশ নিতে আগামীকাল বৃহস্পতিবার ১৭ জুন ভোরে বিমানযোগে ফ্রান্সের প্যারিসে যাচ্ছে বাংলাদেশ জাতীয় আরচারি দল। আরচারি ওয়ার্ল্ড কাপ স্টেজ-৩ ১৮ থেকে ২৮ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে। রিকার্ভ আরচারদের চার জন পুরুষ ও চার জন নারী।
এরা হলেন : রোমান সানা, রামকৃষ্ণ সাহা, হাকিম আহমেদ রুবেল, আব্দুর রহমান আলিফ, দিয়া সিদ্দিকী, বিউটি রায়, মেহেনাজ আক্তার মনিরা ও নাসরিন আক্তার। বাংলাদেশের দলের পৃষ্ঠপোষক সিটি গ্রুপ। বাংলাদেশ দল অংশ নেবে রিকার্ভ ডিভিশনের পুরুষ একক, পুরুষ দলীয়, মহিলা একক, মহিলা দলীয় ও মিশ্র দলীয় ইভেন্টে।
বুধবার ১৬ জুন সাংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের সভাপতি লে : জেনারেল মোঃ মইনলি ইসলাম (অব:), সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল, সিটি গ্রুপের ব্র্যান্ড ম্যানেজার রুবাইয়াত আহমেদ এবং টিম ম্যানেজার মোঃ ফারুক ঢালী, জাতীয় দলের প্রধান প্রশিক্ষক মি: মার্টিন ফ্রেডারিক। এছাড়া আরো অনেকে উপস্থিত ছিলেন।
১৬ জুন বুধবার সংবাদ সম্মেলনে প্যারিসের আসর নিয়ে আশাবাদ জানান বাংলাদেশ দলের জার্মান কোচ মার্টিন ফ্রেডরিক।
এই আসর আবার টোকিও অলিম্পিক গেমস ফাইনাল কোয়ালিফিকেশন রাউন্ডও বটে। এই আসরের তিন বিভাগে থেকে অলিম্পিকের কোটা প্লেস পাওয়ার সুযোগ হাতছানি দিচ্ছে লাল-সবুজ বাহিনীকে।
প্যারিসের এই আসর সামনে রেখে গত মেতে সুইজারল্যান্ডের লুজানে অনুষ্ঠিত আরচারি বিশ্বকাপ স্টেজ-২-তে অংশ নিয়ে বাংলাদেশ রিকার্ভ মিশ্র ইভেন্টে রৌপ্যপদক অর্জন করেছিল (রোমান-দিয়া জুটির কল্যাণে)।
প্যারিসের আসরে রিকার্ভ মহিলা এককে ৪৩ দেশের ১০৫ আরচার অংশ নেবেন। রিকার্ভ পুরুষ ও মহিলা দলগত বিভাগে যথাক্রমে ৩৯টি ও ২৮টি দেশ অংশ নেবে। লুজান থেকে ফিরে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে অনুশীলন করেছে দল।