শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

আপসহীনভাবে ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাবো: ড. কামাল

নিজস্ব প্রতিবেদক::

দেশের মালিক কোনও মহারানি-মহারাজা নন বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেন, ‘এই দেশের মালিক জনগণ। জনগণের দেশ হিসেবে প্রতিষ্ঠা করার জন্য আপসহীনভাবে ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাবো।’

মঙ্গলবার (৬ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. কামাল হোসেন বলেন, ‘আমরা দেশের মালিক হিসেবে ঐক্যবদ্ধ থাকবো। ঐক্যবদ্ধ হয়ে সিদ্ধান্ত নেবো। সুষ্ঠু নির্বাচন হতে হবে। ভোটকেন্দ্রে পাহারা দিতে হবে।’

গণফোরাম সভাপতি বলেন, ‘সরকারের কথার একপয়সার দামও নেই। সেটা গত ৫ বছরে প্রমাণিত হয়েছে। সংবিধান ১৬ আনা উপেক্ষা করা হয়েছে।’

সমাবেশে আগত ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের পুলিশি বাধার সমালোচনা করে ড. কামাল হোসেন বলেন, ‘যেভাবে আইনশৃঙ্খলা বাহিনী হয়রানি করছে, তা অপরাধ, মহা-অপরাধ। হয়রানি বন্ধ করতে হবে। স্বাধীন বাংলাদেশে এটা চলতে দেওয়া যায় না।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com