শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক::
সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলন করে খালেদা জিয়াকে মুক্ত করার ক্ষমতা বিএনপির নেই।
আজ সোমবার দুপুরে ধানমন্ডিতে উপজেলা নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রির উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি বলেন, আলোচনার জন্য শেখ হাসিনার দরজা সব সময় খোলা আছে, নিয়মমাফিক এলে আলোচনা হতেই পারে।
ওবায়দুল কাদের বলেন, ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীরা দলীয় মনোনয়নের অগ্রাধিকার পাবেন। চতুর্থ ধাপ পযর্ন্ত প্রার্থীরা ফরম সংগ্রহ করতে পারবেন। আগামী ৮ ফেব্রুয়ারি বিকেল পর্যন্ত ফরম বিক্রি ও জমা নেয়া হবে।