শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ব্যাডমিন্টন পুরুষ এককে চ্যাম্পিয়ন ভারতের অভিষেক সাইনি ও মহিলা এককে ইন্দোনেশিয়া পুত্রি

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ২৪ ডটকম : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী, মুজিববর্ষ উদযাপন উপলক্ষ্যে, ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন ও ব্যাডমিন্টন এশিয়া এর তত্বাবধানে এবং বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের ব্যবস্থাপনায় “ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ-২০২১” এর সমাপণী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
টুর্নামন্টের পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়েছেন ভারতের অভিষেক সাইনি ও মহিলা এককে ইন্দোনেশিয়া পুত্রি কুসুমা ওয়ারদানি।

রবিবার ৫ ডিসেম্বর শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ড. আবদুল মালেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন চায়না-বাংলা সিরামিক্সের ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লা। স্বাগত বক্তব্য রাখেন ফেডারেশনের সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম শিকদার।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফেডারেশনের সহ-সভাপতি কে এম শহিদ উল্ল্যা, আমির হোসেন বাহার সহ অন্যান্য কর্মকর্তারা।
মিশ্র দ্বৈতের ফাইনালে শ্রীলঙ্কার শচিন দিয়াস-কাভিদি সিরিমানাগে জুটি ২১-১৫,২১-১৮ পয়েন্টে ভারতের প্রতিক রানাদে-অক্ষয়া ওয়ারাং জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন।
মহিলা এককে অল ইন্দোনেশিয়া ফাইনালে পুত্রি কুসুমা ওয়ারদানি ২১-১২,২১-৮ পয়েন্টে স্বদেশী তাসিয়া ফারহানাইলাহকে হারিয়ে শিরোপা জয় করেন।

মহিলা দ্বৈতের শিরোপা জিতেছে ভারত। মেহরিন রিজা-অর্থি সারাহ সুনিল জুটি ২২-২০, ২১-১২ পয়েন্টে মালয়েশিয়ার কস্তুরি রাধাকৃষ্ণান- ভেনোসা রাধাকৃষ্ণান জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হন।
পুরুষ এককের ফাইনালে ভারতের অভিষেক সাইনি ২১-১৫, ২১-১৮ পয়েন্টে স্বদেশী রিথভিক সঞ্জিবিকে সতিশকুমারকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

পুরুষ দ্বৈতে শ্রীলঙ্কার শচিন দিয়াস-বুওয়ানেকা গুনাতিলকা জুটি ২১-১৫, ২১-১৩ পয়েন্টে ভারতের বক্কা নভনিথ-শ্রীকৃষ্ণ সাই কুমার পোডলি জুটিকে পরাজিত করে শিরোপা নিজেদের করে নেন।
১৫ হাজার ডলারের এ টুর্নামেন্টে ভারত, মালদ্বীপ, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া ও স্বাগতিক বাংলাদেশসহ মোট ৬টি দেশ অংশগ্রহণ করে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com