শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়েছে

অর্থনৈতিক প্রতিবেদক::

করোনাভাইরাস পরিস্থিতিতেই গত এক সপ্তাহে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়েছে প্রায় এক শতাংশ। তবে দেশে স্বর্ণের দাম গত মার্চে কমানো হলেও এখনো পুনঃনির্ধারণ করা হয়নি। জানা গেছে, গত দুই মাসে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম প্রায় ১৯ শতাংশ বেড়েছে।

করোনাভাইরাসের প্রকোপ শুরু হলে ফেব্রুয়ারি-মার্চে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কিছুটা কমে যায়। সে সময় গত মার্চে দেশের বাজারে স্বর্ণের দাম কিছুটা কমানো হয়। তবে গত দুই মাসে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম প্রায় ১৯ শতাংশ বাড়লেও দেশের বাজারে স্বর্ণের দাম পুনঃনির্ধারণ করা হয়নি।

ব্যবসায়ীরা বলছেন, করোনাভাইরাসের কারণে দেশের বাজারে স্বর্ণের বিক্রি ব্যাপক হারে কমে গেছে। যে কারণে চাহিদা না থাকায় আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার পরও দেশের বাজারে বাড়েনি। এ অবস্থায় লোকসানে স্বর্ণ বিক্রি করতে হচ্ছে বলে দাবি স্বর্ণ ব্যবসায়ীদের।

আন্তর্জাতিক বাজারের সঙ্গে দাম সমন্বয় না করার কারণে দেশের স্বর্ণ বিদেশে পাচার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com