বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

শিরোনামঃ
বাসসের নেতৃত্বে কামাল উদ্দিন সবুজ: ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি: নেপথ্যে খামেনির সম্মতি ও ট্রাম্পের ঘোষণা ট্রাম্পের দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা: নেপথ্যে পাকিস্তান ও ১০ দফার প্রস্তাব আজ রাতেই একটি সভ্যতার মৃত্যু ঘটবে: ইরানকে ট্রাম্পের চরম হুঁশিয়ারি বনপাড়া পৌর শহরের কৃতি সন্তান মাহমুদুল হাসান মেয়র প্রার্থী দোহারে গৃহবধূ মলি হত্যা সাবেক স্বামী র্যাকবের হাতে গ্রেপ্তার আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব! বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের বড় চালান

আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে সীমান্ত নিরাপত্তা শক্তিশালীকরণ শীর্ষক সেমিনার

জয় মহন্ত অলক, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃঃ
আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে সীমান্ত নিরাপত্তা শক্তিশালীকরণ শীর্ষক দিন ব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে ঠাকুরগাঁওয়ে। ২৮ ফেব্রুয়ারী বুধবার দুপুরে সুবেদার মেজর কাজিম উদ্দিন মিলনায়তনে এই সেমিনারের আয়োজন করে বিজিবি ঠাকুরগাঁও সেক্টর।

সেমিনারে মোবাইল ভিডিও সার্ভেল্যান্স পদ্ধতি, মোবাইল সার্ভেল্যান্স ক্যাপ, সিসি ক্যামেরা, মোবাইল অবজারভেশন ইউনিট, ইন্ট্রিগ্রেটেড ফিক্স টাওয়ার, আল্ট্রালাইট এয়ারক্রাফট ডিটেকশন ব্যবহার করে বাংলাদেশ ভুখন্ড রক্ষা, চোরাচালান, মানব-শিশুপাচার রোধসহ সীমান্তের বিভিন্ন ধরনের অপরাধ বন্ধে বেশ কিছু সুপারিশ মালা উপস্থাপন করা হয় ভিডিও চিত্রের মাধ্যমে। পাশাপাশি সৈনিকদের প্রশিক্ষণ ও দক্ষ করে গড়ে তোলার পরামর্শ উঠে আসে সেমিনারে।

সেমিনার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিজিবির রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খান, ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ শামসুল আরেফীন, লে.কর্নেল মোহাম্মদ হোসেন, লে.কর্নেল আল হাকিম মুহাম্মদ নওশাদ, লে.কর্নেল কাজী আবুল কালাম আজাদ, লে.কর্নেল মিনহাজ আহমেদ, মেজর জাহাঙ্গীর আলম, হাজী দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের ডিন আদিবা মেহজাবিন নিতু প্রমূখ।

পরে সেমিনারে সকলের কাছে পরামর্শ চেয়ে মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. গোলাম কিবরিয়া মন্ডল, প্রেসক্লাবের সভাপতি আবু তোরাব মানিক, মহিলা পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক সূচরিতা দেব প্রমূখ। সেমিনারে ঠাকুরগাঁও, নীলফামারী, পঞ্চগড় বিজিবির সদস্যরা অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com