শুক্রবার, ০৩ Jul ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

আজ শুরু ৪০তম জাতীয় জুনিয়র অ্যাথলেটিকস

ক্রীড়া প্রতিবেদক:
দেশের উদীয়মান অ্যাথলেটদের মিলনমেলা ৪০তম জাতীয় জুনিয়র (বয়স ভিত্তিক) অ্যাথলেটিকস প্রতিযোগিতার পর্দা উঠছে আজ। বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের আয়োজনে তিন দিনব্যাপী এ প্রতিযোগিতা ঢাকার জাতীয় স্টেডিয়াম ও বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এতে দেশের বিভিন্ন জেলা ও সংস্থার তরুণ অ্যাথলেটরা অংশ নিয়ে নিজেদের সামর্থ্য প্রদর্শনের সুযোগ পাবেন।

আজ বিকেল ৩টায় প্রতিযোগিতার উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল (অব.) ড. মো. নাঈম আশফাক চৌধুরী। প্রতিযোগিতায় অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৮, এই দুই বয়স বিভাগে মোট ৪২টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। জাতীয় স্টেডিয়ামে মাঠ সংস্কারের কাজ চলায় আটটি থ্রো ইভেন্ট বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে আয়োজন করা হবে। প্রতিটি ইভেন্টের চ্যাম্পিয়ন পাবেন ৩ হাজার, রানার্সআপ ২ হাজার এবং তৃতীয় স্থান অধিকারী ১ হাজার টাকা। নতুন রেকর্ড গড়া অ্যাথলেটদের জন্য থাকছে ১০ হাজার টাকা পুরস্কার। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ৩৬টি সংস্থার প্রায় ৩০০ অ্যাথলেট মেডিকেল পরীক্ষা ও নিবন্ধন সম্পন্ন করেছেন। বৃহস্পতিবার জাতীয় স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ফেডারেশনের সাধারন সম্পাদক মো. শাহ আলম। এ সময় সহসভাপতি ইকবাল হোসেন উপস্থিত ছিলেন।

আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফেডারেশনের সহ-সভাপতি জনাব মোঃ ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক জনাব মোঃ শাহ আলম, যুগ্ম-সম্পাদক জনাব মোঃ কিতাব আলী, কার্যনির্বাহীর সদস্য জনাব মুজিবুর রহমান মল্লিক, ফিরোজা খাতুন, জনাব ফরিদ খান চৌধুরী, জনাব নজির আহমেদ মল্লিক, মিসেস শিরিন আক্তার সহ রাষ্ট্রীয় পুরষ্কাপ্রাপ্ত সাবেক অ্যাথলেট ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com