শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন

আজ কূটনীতিকদের সাথে জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক

নিজস্ব প্রতিবেদক::

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন অনিয়মের চিত্র তুলে ধরতে বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বসবেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা।

রাজধানীর গুলশানে হোটেল ‘আমারি’তে রোববার এ বৈঠক হবে। বিএনপির কূটনৈতিক উইংয়ের এক সদস্য এ তথ্য জানিয়েছেন।

বিএনপির এক নেতা জানান, সারাদেশে ভোটের অনিয়মের তথ্য-প্রমাণ সংগ্রহ করতে এর আগে দলের পক্ষ থেকে তাদের নির্দেশনা দেওয়া হয়। এগুলো শীর্ষ নেতারা কূটনীতিকদের অবহিত করবেন।

এর মধ্যে প্রশাসনের সহায়তায় ভোট জালিয়াতি, আগের রাতেই ব্যালটে নৌকা মার্কায় সিল মেরে রাখা, ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের জাল ভোট দেওয়া, বিরোধী দলের এজেন্টদের কেন্দ্রে প্রবেশ করতে না দেওয়াসহ ভোটের পর সারাদেশে সহিংসতার সচিত্র প্রতিবেদন তুলে ধরবেন তারা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com