শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক:: আর্থিক দুর্নীতি ও ঘুষ নেয়ার অভিযোগে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) প্রেসিডেন্ট মার্কো পোলো দেল নেরোকে সব ধরনের ফুটবল সংশ্লিষ্ট কার্যক্রম থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করেছে ফিফা।
দেল নেরোর বিরুদ্ধে কোপা আমেরিকা, কোপা লিবার্তাদোরেস এবং ব্রাজিল কাপ টুর্নামেন্টে ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে। তদন্তে ঘুষ গ্রহণ ও দুর্নীতির প্রমাণও মিলেছে বলে জানিয়েছে ফিফা।
শুধু নিষেধাজ্ঞা নয়, দেল নেরোকে এক মিলিয়ন ডলার জরিমানাও করেছে ফিফা। তবে ৭৭ বছর বয়সী দেল নেরোর আইনজীবীর দাবি, তার বাদীর বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া যায়নি।
তিনি ফিফার আপিল কমিটিতে শাস্তির বিরুদ্ধে চ্যালেঞ্জ জানাতে পারবেন। এরপর আন্তর্জাতিক ক্রীড়া আদালতেও যাওয়ার সুযোগ থাকছে ব্রাজিলের ফুটবলপ্রধানের। ওয়েবসাইট।