শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: তিন দিনের সফরে ভারত যাচ্ছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
আগামীকাল রোববার সকাল ১০টায় হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে জেট এয়ারলাইন্সের একটি বিমানে তিনি দিল্লি যাবেন।
এরশাদের সফরসঙ্গী হিসেবে থাকছেন পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু, সুনীল শুভ রায় ও মেজর (অব.) মো. খালেদ আখতার।
আগামী ২৫ জুলাই বিকেলে এরশাদের দেশে ফেরার কথা রয়েছে।
এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী জানান, ভারত সরকারের আমন্ত্রণে এরশাদ এই সফরে যাচ্ছেন। তবে সফরের সুনির্দিষ্ট কোনো সূচি তিনি জানাননি।