শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে অনেকবার কোচের প্রস্তাব দেওয়া হয়েছিল- একটি অনলাইন গণমাধ্যমের লাইভ টকশোতে দেয়া আকরাম খানের এমন বক্তব্যে চটেছেন সাবেক এই কৃতি ক্রিকেটার।ওই খবরের শিরোনাম দেখা যারপরনাই বিস্মিত হয়েছেন তিনি। সাবেক সতীর্থের এমন বিক্তব্যে মর্মাহত হয়ে তিনি আকরামকে মিথ্যাবাদী পর্যন্ত বলেছেন। তিনি বলেন, আমি প্রস্তাব না পেয়ে বেশ ভালো আছি। তবে এই ধরনের মিথ্যা কথায় আমি খুবই রাগান্বিত। তিনি প্রশ্ন করেন, আকরাম বিসিবির অপারেশন্স কমিটির প্রধান নাকি বিপিএলের পক্ষ থেকে কথা বলছেন, সেটাইতো পরিষ্কার নয়।
বুলবুল বলেন, আমি শিরানামটা দেখে মর্মাহত, বিস্মিত ও বিতৃষ্ন। বিসিবির পক্ষ থেকে কোন লেভেল (অনুর্ধ্ব-১৯- জাতীয় দল) থেকেই আজ পর্যন্ত অমি কোনো প্রস্তাব পাইনি। এবার বিপিএল চলার সময় দেখলাম, ক্যাপ্টেন বক্সে আমার নামই রাখা হয়নি! তবে হ্যাঁ, বিপিএলও ডিপিএলর দল থেকে আমি প্রতিবারই কোচিংয়ে প্রস্তাব পাচ্ছি। এসব প্রস্তাব আমাকে অতি কষ্টে ফেরাতে হয়েছে। আসলে কারণ এক মাসের কোচিংয়ের জন্য আমি আমার চাকরিটা ছাড়তে পারি না। আমি তাদের কাছে কৃতজ্ঞ।
খবরে প্রকাশ, হাথুরাসিংহে চলে যাবার পর একজন ভালো মানের কোচ খুঁজছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে দেশি নয়, বিসিবির বরাবরই পছন্দ বিদেশি কোচ। কিন্তু কেন? বুলবুলদের মতো কোচ থাকায় কেন বারবার বিদেশি কোচের পেছনে ছুটছে বিসিবি? এই প্রশ্নটা বারবারই উঠেছে। বুলবুল নিজেও নাকি আগ্রহী। কোচিংয়ের উপর ভালোমানের ডিগ্রিও আছে সাবেক বাংলাদেশ অধিনায়কের।
বুলবুল এখন চাকরি করছেন আইসিসিতে। তিনি এশিয়ান ক্রিকেট উন্নয়ন বিষয়ক ব্যবস্থাপক। আগে কাজ করেছেন চীনে। এখন আছেন অস্ট্রেলিয়াতে। খেলোয়াড় হিসেবে দারুণ ক্যারিয়ার, এটা তো সবার জানা। কোচিংয়েও রয়েছে বেশ ভালো অভিজ্ঞতা। কেন বুলবুলকে কাজে লাগানো হচ্ছে না? জাতীয় দল ছাড়াও তো কাজ করার অনেক ক্ষেত্র আছে। যেমন এইচপি দল, ‘এ’ দল, বয়স ভিত্তিক দল ইত্যাদি।
গতকাল একটি অনলাইনের লাইভ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান আকরাম খান। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, কেন বুলবুলের মতো অভিজ্ঞদের কাজে লাগাচ্ছে না বিসিবি? সেখানে তিনি বলেন, বুলবুলকে আমরা অনেকবার প্রস্তাব দিয়েছি। সে যেহেতু আইসিসির সঙ্গে যুক্ত, হয়তো সেভাবে সময় দিতে পারবে না। আমি একবার চিটাগং ভাইকিংসের জন্য চেষ্টা করেছিলাম। ওর আসলে সময় কম। বাংলাদেশ ক্রিকেটকে সে সময় দিতে পারবে না