শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

আইপিএলে সাকিবের ৫০ উইকেট

স্পোর্টস ডেস্ক:: আইপিএলে একের পর এক কীর্তি গড়ে চলেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। গত ম্যাচেই টি-টোয়েন্টিতে অলরাউন্ডার হিসেবে চার হাজার রান এবং ৩০০ উইকেট শিকারির অভিজাত ক্লাবে ঢোকেন তিনি। আর সাকিবের নতুন আরেকটি কীর্তি হলো আইপিএল ক্যারিয়ারে ৫০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

তবে আইপিএল ক্যারিয়ারে ৫০ উইকেট লাভের পরও ইনিংসে এখনো ৫ উইকেটের দেখা পাননি সাকিব। তবে ৩ উইকেট নেওয়ার নজির আছে দুবার।

শুধু তাই নয় আইপিএলে সব মিলিয়ে ৪৫তম ও বিদেশি ১৭তম বোলার হিসেবে পঞ্চাশ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন সাকিব। আর বড় কথা হলো দ্বিতীয় কম রান দিয়ে পঞ্চাশ উইকেট পেলেন সাকিব। সব থেকে কম রানে ৫০ উইকেটের মালিক দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির।

এ ছাড়া ১২তম অলরাউন্ডার হিসেবে আইপিএলে ব্যাট হাতে ৫০০ রান ও ৫০ উইকেটের ক্লাবে জায়গা পেলেন বাংলাদেশি এই তারকা।

টি-টোয়েন্টিতে ৩০০ উইকেট আছে কেবল ডোয়াইন ব্রাভো, লাসিথ মালিঙ্গা, সুনিল নারাইন, শহীদ আফ্রিদিদের পর পঞ্চম বোলার হিসেবে এ কীর্তি গড়েন তিনি। টি-টোয়েন্টি ক্রিকেটে সাকিবের উইকেট সংখ্যা এখন ৩০২।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com