শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: যুক্তফন্ট, নাগরিক ঐক্যে, গণফোরাম মিলে যে নবগঠিত জাতীয় ঐক্য গঠন করা হয়েছে, আগামী মাসে তারা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলন করতে চায় সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অসহিংস আন্দোলনে বাধা নেই, সহিংস আন্দোলন করলে ব্যস্থা নেয়া হবে।
আজ বুধবার (২৯ আগস্ট) রাজধানী শ্যামলীতে সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তাদের ১৪ তলা আবাসিক ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, আমি বিএনপি কে বলতে চাই যে ক্ষমতা কেন্দ্রীক যে ময়ুর সিংহাসনের স্বপ্ন দেখছেন তা অচিরেই তাসের ঘরের মতো ভেঙে যাবে। যারা ৯ মাসে আন্দোলন করতে পারে নাই তারা তিন মাসে কিভাবে আন্দোলন করবে, জনগণ তাদের কথা কিভাবে বিশ্বাস করবে।
আওয়ামী লীগের রাজনীতি জনগণ কেন্দ্রীক উল্লেখ করে বলেন হাসিনা ক্ষমতার জন্য রাজনীতি করে না, রাজনীতি করে জনগণ ভিত্তিক। শেখ হাসিনা উচ্চ ভোগবিলাস, ক্ষমতা কেন্দ্রীক রাজনীতির খোদ নেই যে বিএনপির তাসের ঘরের মতো ভেঙে যাবে। জনগণের উপর ভিত্তি করেই আওয়ামী লীগ রাজনীতিতে অগ্ৰগামী।