শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

অশুভ শক্তির মুখে লাগাম লাগান: প্রধানমন্ত্রীকে যুক্তফ্রন্ট

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: প্রধানমন্ত্রীকে অশুভ শক্তির মুখে লাগাম লাগানোর আহ্বান জানিয়েছে যুক্তফ্রন্ট।

সোমবার এক বিবৃতিতে এ আহ্বান জানান যুক্তফ্রন্টের চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী, জেএসডি সভাপতি আ.স.ম আবদুর রব ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। এসময় আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের উপর হামলার তীব্র নিন্দা জানান তারা।

যুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, কুষ্টিয়ার একটি আদালতে হাজিরা দিতে গিয়ে হামলার শিকার হয়েছেন বিশিষ্ট সাংবাদিক মাহমুদুর রহমান, তাকে দৈহিকভাবে আক্রমণ করা হয়েছে। এ খবর জেনে আমরা বিষ্মিত ও ক্ষুব্ধ হয়েছি। সাংবাদিক সমাজও ক্রদ্ধ, দেশবাসী হতবাক। এই ঘটনায় সাংবাদিকদের জীবন ও ইজ্জত যেভাবে বিপন্ন হচ্ছে তা গণতন্ত্রের প্রতি আঘাত, যাতে এই সরকারের লজ্জিত হওয়া উচিত। এটা গণতন্ত্র ও বিচার বিভাগের উপর হামলা হিসেবে চিহ্নিত হবে। কলমের স্বাধীনতা নাই।

বিবৃতিতে নেতারা আরো বলেন, কেমন করে আশা করবো সরকারি গুন্ডাদের আক্রমণের মুখে কিভাবে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে? তারা বলেন, আমরা দেশবাসীকে গণতন্ত্র রক্ষার স্বার্থে যুক্তফ্রন্টের পিছনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। সরকারের শুভ বুদ্ধির উদয় হোক, কারণ তাদের জন্য শেষ সুযোগ ঘনিয়ে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com