শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

অভ্যন্তরীণ কোন্দল মিটিয়ে নির্বাচনের প্রস্তুতি নিতে বললেন দলীয় প্রধান

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর যুক্তফ্রন্ট ও ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যপ্রক্রিয়া নিয়ে ভাবছেন না ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। দলীয় প্রধান শেখ হাসিনা নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন এই জোটের কথা চিন্তা না করে দলের অভ্যন্তরীণ কোন্দল মিটিয়ে নির্বাচনের প্রস্তুতি নিতে। জোটের ঘোষিত পাঁচ দফা দাবি ও ৯টি লক্ষ্যকে সামনে রেখে নতুন যে পলা সেটাকে বেশি গুরুত্বপূর্ণ নয় বলে মনে করে জোটের দাবিগুলো কেও অযৌক্তিক বলে মনে করেন আওয়ামী লীগ নেতারা। বলেছেন, জোটের দাবি গুলো মানার মতো নয়। আওয়ামী লীগ মনে করে, সংবিধানের বাইরে যাওয়ার প্রবণতা বন্ধ করতে হবে।

আওয়ামী লীগ নেতারা ‘বৃহত্তর জাতীয় ঐক্যে’র শুভ কামনা জানালেও সাফ বলে দিয়েছেন, যে সংবিধানের বাইরে গিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচন করার কোনো সুযোগ নেই।

আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতা বলেছেন, বি চৌধুরীর তথ্য কামালের মহাজোটকে প্রধানমন্ত্রী ও ইতিবাচক হিসেবে দেখছেন। দলীয় প্রধান চান তারা নির্বাচনে আসুক। তিনি নির্দেশ দিয়েছেন যুক্তফ্রন্টের কোনো সভা-সমাবেশে যেন বাধে না দেওয়া হয়।

তিনি বলেন, জামায়াতে ইসলামকে বাদ দিয়ে যেহেতু এ জোট গঠন হয়েছে, আমরা স্বাগত জানাই। তারা কোথাও সভা-সমাবেশ করতে চাইলে করুক, আমরাও দেখি তারা কতজন লোক উপস্থিত করতে পারেন। সভা-সমাবেশের ব্যাপারে কেউ যেন তাদের বাঁধা না দেয় সেদিকে সতর্ক থাকতে হবে।

জানতে চাইলে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান বলেন, যুক্তফ্রন্ট কে আমরা স্বাগত জানাই। তবে সংসদ ভেঙ্গে দিয়ে তারা যে কমিশন গঠনের কথা বলছেন এবং নির্বাচনকালীন সরকারের কথা বলছেন সে দাবি মেনে নেওয়া সম্ভব না। সংসদ ভেঙে দিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন করে নির্বাচনের যে কথা তারা বলেছেন, এগুলো মানা সরকারের পক্ষে সম্ভব না।

দলের আরেক প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক বলেন, তাদের জোট গঠন নিয়ে আমরা মোটেও বিচলিত নই। তাদের রাজনীতিতো আজ নতুন না। পুরোনো মানুষগুলো নতুন করে এক জোট করেছেন। তিনি বলেন, যুক্তফ্রন্টের দাবিগুলে সংবিধানের সঙ্গে কোনও ব্যত্যয় সৃষ্টি করে কিনা, তা দেখা হবে। সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক এমন দাবি মানা সম্ভব না।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বলেন, নির্বাচন হবে, সংবিধান অনুযায়ীই। সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কোনও দাবি মেনে নেওয়া সম্ভব হবে না। যে জোট-ফ্রন্ট যেই দাবিই তুলুক, সেটা আওয়ামী লীগ মানবে না। তিনি বলেন, রাজনীতির মাঠে যৌক্তিক দাবি নিয়ে নামতে হবে।, সবকিছুর উপর সংবিধান।, আওয়ামী লীগের পক্ষে সংবিধানের বাইরে যাওয়া সম্ভব নয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com