শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

হাতিয়া চ্যানেল থেকে ৫ জলদস্যু গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম-হাতিয়া চ্যানেলের জেলেদের অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে জলদস্যু কামাল বাহিনীর প্রধান কামালসহ ৫ জনকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রসহ আটক করেছে র‍্যাব। এ সময় অপহৃত ৪ জন ভিকটিমকেও উদ্ধার করেছে র‍্যাব।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৭ এর সহকারী পরিচালক ( মিডিয়া) মো. নুরুল আবছার।

তিনি বলেন, ৭২ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযানে চট্টগ্রাম-হাতিয়া চ্যানেলের জেলেদের অপহরণ ও মুক্তিপণ আদায়ের অপরাধে জলদস্যু কামাল বাহিনীর প্রধান কামালসহ ৫ জনকে আটক করা হয়েছে। এ সময় অপহৃতদের উদ্ধার ও একটি নৌকা উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, বুধবার (১৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় চান্দগাঁও ক্যাম্পে সংবাদ সম্মেলন করে এই বিষয়ে বিস্তারিত জানাবেন র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম ইউসুফ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com