শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

৩ কোটি ২০ লাখ রুপিতে সাকিব কলকাতায়

স্টাফ রিপোর্টারঃ আইপিএলে এবারের মৌসুমে সাকিব আল হাসান খেলবেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। খেলোয়াড়দের নিলামে কলকাতা নাইট রাইডার্স ৩ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে টেনেছে।

নিলামে সাকিবের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংস তাকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখায়। নিলামে সেই লড়াইয়ে সাকিবকে ৩ কোটি ২০ লাখ রুপিতে দলে নিল কেকেআর।

২০২১ সালের আইপিএলের নিলাম ১৮ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার দুপুরে শুরু হয়েছে। সাকিব আল হাসান আইপিলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আগেও খেলেছেন বেশ কয়েক মৌসুম। দলটির হয়ে দু’বার তিনি চ্যাম্পিয়ন ট্রফিও জিতেছেন। সর্বশেষ আইপিএলে সাকিব খেলেছিলেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে।

আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ থাকায় ২০২০ সালের আইপিএলে সাকিব খেলতে পারেননি। এবারের আইপিএল ভারতের মাটিতেই হবে। টুর্নামেন্ট শুরু হবে ১১ এপ্রিল।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com