শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

১২ মার্চ সমাবেশের অনুমতি পায়নি বিএনপি

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী ১২ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি চেয়েছিল বিএনপি। কিন্তু সে অনুমতি এখনো পায়নি তারা। বিষয়টি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান নিশ্চিত করেছেন।

আজ শনিবার (১০ মার্চ) বেলা পৌনে ১২টার দিকে বিএনপি সূত্র এই তথ্য জানিয়েছে। এদিকে খুলনা বিএনপি ১০ মার্চ সার্কিট হাউসের মাঠ চেয়েছিল, কিন্তু তাদের তা দেওয়া হয়নি। এরপর হাদিস পার্ক চেয়েছিল। সেখানেও তারা অনুমতি পায়নি। এছাড়া চট্টগ্রামের লালদিঘির মাঠে আমরা আগামী ২৭ মার্চ অনুমতি চেয়েছি। কিন্তু সেখানেও জনসভার অনুমতি এখনো পায়নি।

বিএনপি জানিয়েছে, সোহরাওয়ার্দী উদ্যানে শান্তিপূর্ণ কর্মসূচি করবে তারা। ইতোমধ্যে বিএনপি যে কর্মসূচিগুলো পালন করেছে, এর চেয়ে শান্তিপূর্ণ তো আর কোনো কর্মসূচি নেই বলেও মনে করে বিএনপি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com