বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

হারার পর অঝোরে কাঁদছেন নেইমার আর বুকে জড়িয়ে নিলেন মেসি

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠটোয়েন্টিফোর ডটকম ঃ গোটা দুনিয়ার কাছে কাছে মেসি বনাম নেইমার। কোপা আমেরিকায় স্বপ্নের ফাইনাল । কিন্তু তাঁদের নিজেদের কাছে? সেখানে ‘বনাম’ বলে কোনও শব্দই নেই। আছে শুধুই বন্ধুত্ব। হাড্ডাহাড্ডি ম্যাচ শুরুর আগেই নেইমার বলেছিলেন যে, তাঁর আর লিওনেল মেসির বন্ধুত্ব অন্য পর্যায়ের। সেখানে প্রতিদ্বন্দ্বীতার তার কোনও জায়গাই নেই। আর ম্যাচের পরে মারাকানায় যে স্বর্গীয় দৃশ্য ফুটে উঠল তা এই তত্ত্বকেই সিলমোহর দেয়। এদিন ব্রাজিল ও আর্জেন্টিনা ম্যাচ শেষের পর দুই শিবিরের স্বপ্নপূরণ ও স্বপ্নভঙ্গের দুইরকম চিত্র ক্যামেরাবন্দী হল। যেখানে একদিকে দেখা গেল আর্জেন্টিনাকে জিতিয়ে মেসি যখন সেলিব্রেশনে মেতেছেন, অন্যদিকে নেইমার তখন অঝোরে কাঁদছেন। কিন্তু ওই যে সবার উপরে রয়েছে বন্ধুত্ব ! প্রিয় বন্ধু তথা বার্সেলোনার সতীর্থকে এই অবস্থায় দেখে মেসিরও মন কেঁদে উঠল। ছুটে গেলেন নেইমারের কাছে। তাঁকে বুকে জড়িয়ে ধরলেন। ব্রাজিলিয়ানকে নেইমারকে সান্ত¡না দিলেন আর্জেন্টাইন মেসি। কিছুক্ষণের জন্য প্রথমবার আন্তর্জাতিক ট্রফি জয়ের আনন্দ ভুলে বন্ধু নেইমারকে সান্ত¡না দিতে ব্যস্ত রইলেন এলএমটেন৷ পাশেই কোচ স্কালোনিকে নিয়ে নীল-সাদা ব্রিগেডের জয় উদযাপন চলছিল। হাত দিয়ে তাঁদেরকে দূরে ঠেলে দেন মেসি ৷ সেই ভিডিয়ো এখন ভাইরাল। পতিদ্বন্দ্বীতা তখন অতীত। বিপক্ষের ফুটবলারের প্রতি আর্জেন্টাইন মহাতারকার এই ব্যবহার মন কেড়ে নিয়েছে নেটিজেনদের ৷ খেলায় হার-জিতের ওপরেই যে রয়েছে বন্ধুত্ব সেই কথাই ফের প্রমাণ করলেন লিওনেল মেসি ও নেইমার।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com