বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

একুশের কণ্ঠ প্রতিবেদন:: দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ৯৪১ জন সন্দেহজনক হাম রোগী এবং ৮৪ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ১৫ মার্চ থেকে ১২ আগস্ট পর্যন্ত হাম উপসর্গে ৭৮৬ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে ৯৯ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গে মোট ৮৮৫ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞপ্তি বলা হয়, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ১ লাখ ৩৯ হাজার ১২৫ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। আর ১৭ হাজার ৪৬৯ জনের শরীরে নিশ্চিত হামের সংক্রমণ পাওয়া গেছে।

এ পর্যন্ত মোট ১ লাখ ৪ হাজার ৭১৭ জন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ১ হাজার ৫৬ জন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com