বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় একটি পাগলা শিয়ালের কামড়ে নারীসহ তিন জন আহত হয়েছেন।
সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার ভরাডোবা ইউনিয়নের পুরুড়া (আফাজ উদ্দিনের বাজার) এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- পুরুড়া গ্রামের সিদ্দিকের ছেলে শরিফুল ইসলাম শরীফ (৩৫), নুরু খাঁর মেয়ে জুয়েনা (৩৫) ও তাইজুদ্দিনের ছেলে সৌরভ (২৫)।
জানা যায়, সোমবার রাত ৮টার দিকে একটি পাগলা শিয়াল অরুণা আফাজ উদ্দিনের বাজারে দোকানের সামনে অবস্থানরত ঐ ৩ জনকে কামড়িয়ে আহত করে। পরে স্থানীয় লোকজন শিয়ালটিকে মেরে ফেলে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
স্থানীয় ইউপি সদস্য শাহাদাত হোসেন মানিক ঘটনার সত্যতা স্বীকার করেন।
এ ঘটনায় পুরো গ্রাম জুড়ে শিয়ালের আতঙ্ক ছড়িয়ে পড়ে।