বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

ভালুকায় ঘুমন্ত অবস্থায় বিষাক্ত সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় বসতঘরে ঘুমন্ত অবস্থায় বিষাক্ত সাপের কামড়ে মোছাঃ মোছলেহা খাতুন (৪২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বুধবার সকালে উপজেলার পাড়াগাঁও বাঁশবাড়ি এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত মোছলেহা খাতুন এলাকার দিনমজুর মোঃ সানোয়ার ওরফে ছনু মিয়ার স্ত্রী।

স্থানীয়রা জানায়, বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে মোছাঃ মোছলেহা খাতুন নিজ বসত ঘরে ঘুমাচ্ছিলেন। এ সময় একটি বিষাক্ত সাপ তার বাম হাতে কামড় দেয়। ঘটনার পরপরই স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে রাতেই কর্তব্যরত চিকিৎসক তাকে প্রথম ইনজেকশন (অ্যান্টিভেনম) প্রদান করেন। তবে শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় বুধবার সকাল ৯টার দিকে তাকে দ্বিতীয় দফায় ইনজেকশন দেয়া হয়। পরবর্তীতে সকাল ১০টার দিকে মোছলেহা খাতুনের মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হবিরবাড়ী ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ড মেম্বার মোনতাজ উদ্দিন জানান, নিহতের স্বামী ছনু মিয়ার স্ত্রীকে বিষাক্ত সাপে কামড় দিয়েছে, দ্রুত সময়ের মধ্যেও ইনজেকশন (অ্যান্টিভেনম) প্রদান করা হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com