বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

৩৫ বছরের পর কেউ আইনজীবী হতে পারবেন না: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জমান। ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক, একুশের কণ্ঠ:: আইনমন্ত্রী মো. আসাদুজ্জমান বলেছেন, দেশে ৩৫ বছরের পর আর কেউ আইনজীবী হতে পারবেন না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) যৌথ উদ্যোগে পরিচালিত আইন শিক্ষার্থীদের ইন্টার্নশিপ কর্মসূচির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, যারা আইনজীবী হবেন, ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার পথ বন্ধ হচ্ছে। অলরেডি সিদ্ধান্ত হয়ে গেছে।

আইন পেশার মর্যাদা ও ভাবমূর্তি বৃদ্ধির ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, প্রশাসন বা অন্যান্য চাকরিতে থাকা ব্যক্তিরা অবসরে যাওয়ার পর শেষ বয়সে এসে ওকালতি শুরু করেন। এই প্রথা বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে আইনজীবী হওয়ার বয়সসীমা নিয়ে সরকারের উদ্যোগের কথা তুলে ধরলেও এ উদ্যোগ বাস্তবায়নে কী ধরনের আইনি বা নীতিগত পরিবর্তন আনা হবে, কবে নাগাদ তা কার্যকর হতে পারে এবং বর্তমানে আইন পেশায় প্রবেশের প্রস্তুতি নেওয়া প্রার্থীদের ক্ষেত্রে কী প্রভাব পড়বে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com