শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

হামলার ঘটনায় ছাত্রলীগের ৫ জন বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক::

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে পদবঞ্চিতদের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগের পাঁচ নেতা-কর্মীকে বহিষ্কার করা হয়েছে। এদের মধ্যে একজনকে স্থায়ীভাবে এবং চারজনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

সোমবার রাতে ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্থায়ী বহিষ্কার করা হয় জিয়া হলের সালমান সাদিককে। সাময়িক বহিষ্কৃতরা হলেন- বিজ্ঞান অনুষদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গাজী মুরসালিন অনু, জিয়া হল ছাত্রলীগের কর্মী সাজ্জাদুল কবির, কাজী সিয়াম ও সাবেক কেন্দ্রীয় সদস্য জারিন দিয়া।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com