শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির তিন নেতা

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে অনুমতির বিষয়ে কথা বলতে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে বৈঠকে বসেছেন বিএনপির তিন নেতা।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে সচিবালয়ে এ বৈঠক শুরু রয়েছে। বৈঠকে থাকা অন্য দুই বিএনপি নেতা হলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ও এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।

এর আগে বেলা ১০টা ৫৮ মিনিটে তারা সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কক্ষে প্রবেশ করেন।

জানা গেছে, কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী ২৯ মার্চ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার অনুমতির বিষয়ে আলোচনা করতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন বিএনপির তিন নেতা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com