শনিবার, ২০ Jun ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

সিনহা হত্যা মামলাকে ‘অবৈধ’ দাবি করে রিভিশন আবেদন

অনলাইন ডেস্ক::

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ হত্যাকাণ্ডের পর বোন শারমিন শাহরিয়ার ফেরদৌসের করা হত্যা মামলাটি অবৈধ দাবি করে রিভিশন আবেদন করেছেন আসামি পক্ষের আইনজীবী।

আজ রোববার (৪ অক্টোবর) কক্সবাজার জেলা দায়রা জজ আদালতে আবেদনটি করেন অ্যাডভোকেট মাসুদ সালাহ উদ্দিন।

ওই আবেদনে তিনি উল্লেখ করেন, সিনহার বোনের দায়ের করা মামলাটির পুরো বিচার প্রক্রিয়া পরিচালিত হচ্ছে আইনের ২০৫ডি সেকশনকে অনুসরণ না করে। ফলে সিনহা হত্যাকাণ্ডের বিচার সুষ্ঠু ও ন্যায়বিচার প্রতিষ্ঠা নিয়ে সন্দেহ আছে।বিচারকার্য সঠিক ধারায় নিয়ে যেতে হলে ২০৫ডি সেকশন অনুসরণ করার আবেদন করেন তিনি।

সিনহা হত্যা মামলার বিরুদ্ধে আসামি পক্ষের রিভিশন আবেদনের শুনানির জন্য ২০ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।

সূত্র : ইউএনবি

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com