বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান ‎লালমনিরহাটে ডিসি পার্ক আবাসনে ৩ ভাই-বোন পেলেন নতুন ঘর, দায়িত্ব নিলেন ত্রাণমন্ত্রী দুলু উলিপুরে ভিজিএফের ১০৪ স্লিপসহ আটক ব্যক্তি রাতে মুক্ত, জনমনে প্রশ্ন অসহায় মানুষের মুখে ঈদের হাসি ফুটাতে ‘সত্যের কণ্ঠ যুব কল্যাণ সংগঠন’-এর ব্যতিক্রমী মানবিক উদ্যোগ ভালুকায় ৩.৪ মাত্রার মৃদু ভূমিকম্প, ঢাকাসহ কেঁপে উঠল বিভিন্ন এলাকা তারেক রহমান ১০০ দিনে কী কী চ্যালেঞ্জের মুখোমুখি হলেন

সালমান, আনিস, পলক, দিপু মনিসহ ৯ জনের রিমান্ড

সালমান, আনিস, পলক, দিপু মনিসহ ৯ জনের রিমান্ড

আদালত প্রতিবেদক:: প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনি, সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক আইজিপি শহীদুল হক ও সাবেক ডিসি ডিবি মশিউর রহমানের বিভিন্ন মেয়াদের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

মঙ্গলবার (৮ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজা শুনানি শেষে এই রিমান্ডের আদেশ দেন।

রিমান্ড শুনানির জন্য আসামির এদিন কারাগার থেকে আদালতে আনা হয়।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ী, নিউমার্কেট, রমনা, ও মোহাম্মাদপুর থানার মোট ৯টি হত্যা মামলায় আসামিদের ১০ দিন করে রিমান্ড আবেদন করেছিলেন তদন্ত কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com