বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান ‎লালমনিরহাটে ডিসি পার্ক আবাসনে ৩ ভাই-বোন পেলেন নতুন ঘর, দায়িত্ব নিলেন ত্রাণমন্ত্রী দুলু উলিপুরে ভিজিএফের ১০৪ স্লিপসহ আটক ব্যক্তি রাতে মুক্ত, জনমনে প্রশ্ন অসহায় মানুষের মুখে ঈদের হাসি ফুটাতে ‘সত্যের কণ্ঠ যুব কল্যাণ সংগঠন’-এর ব্যতিক্রমী মানবিক উদ্যোগ ভালুকায় ৩.৪ মাত্রার মৃদু ভূমিকম্প, ঢাকাসহ কেঁপে উঠল বিভিন্ন এলাকা তারেক রহমান ১০০ দিনে কী কী চ্যালেঞ্জের মুখোমুখি হলেন

সামিট গ্রুপের চেয়ারম্যানসহ পরিবারের ১১ জনের ব্যাংক হিসাব জব্দ

সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান

নিজস্ব প্রতিবেদক:: সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খানসহ তার পরিবারের ১১ সদস্যের ব্যাংক হিসাব এক মাসের জন্য জব্দ করা হয়েছে।

রবিবার দেশের কেন্দ্রীয় আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

বিএফআইইউয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

এই তালিকায় সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান ছাড়া পরিবারের অন্য সদস্যরা হলেন– মোহাম্মদ আজিজ খানের স্ত্রী আঞ্জুমান আজিজ খান, তিন মেয়ে আয়েশা আজিজ খান, আদিবা আজিজ খান ও আজিজা আজিজ খান, চার ভাই লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান, ফরিদ খান, লতিফ খান ও জাফর উম্মেদ খান এবং ভাইদের ছেলে ফয়সাল করিম খান ও সালমান খান। তারা সবাই সামিট গ্রুপের পরিচালক।

আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউয়ের চিঠিতে আরও বলা হয়েছে, এই ১১ জনের নামে একক মালিকানাধীন কোনো প্রতিষ্ঠান থাকলে তার ব্যাংক হিসাবও এক মাসের জন্য জব্দ রাখতে হবে। একই সঙ্গে চিঠিতে তাদের সবার নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্ম তারিখ উল্লেখ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com