শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন

সাইফ স্পোর্টিং ক্লাব ফাইনালে, চট্টগ্রাাম আবাহনীকে ৩-০ গোলে হারিয়ে

মুজিবুর রহমান, ই-কণ্ঠ ২৪ ডটকম : বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার ৬ ডিসেম্বর ফেডারেশন কাপ শুরু হয় বিকাল ৪টায় প্রথম সেমিফাইল সাইফ স্পোর্টিং ক্লাব ও চট্টগ্রাম আবাহনী ক্লাব। প্রথম থেকেই সাইফ স্পোর্টিং ভাল খেলছে। স্পোর্টিং ফেডারেশন কাপে শুরু থেকেই চট্টগ্রাম আবাহনীকে চাপের মুখে রেখে সুযোগ পেয়েই ঠিক ৮ মিনিটে মাথায় গোল করে সাইফ স্পোর্টি ক্লাবের এমানুয়েল আরিওয়াচুকু। সিরোজুদ্দিন রাখমাতুল্লায়েভের ফ্রি কিক বিপদমুক্ত করার সুযোগ পেয়েছিলেন চট্টগ্রাাম আবাহনীর এই মিডফিল্ডার, কিন্তু পারেননি। বল পেয়ে যান পাশেই থাকা এমানুয়েল; নাইজেরিয়ান ডিফেন্ডার দূরূহ কোণ থেকে বাঁ পায়ের ভলিতে জাল খুঁজে নেন। ৮ মিনিটের মাথায় এগিয়ে যায় সাইফ স্পোর্টিং ক্লাব। মাঠ জুড়ে খেলতে থাকে সাইফ স্পোর্টিং। আবার ও সুযোগ পান ১৬মিনিটের মাথায় সাইফ স্পোর্টিং কিন্তু গোলপোস্টের উপর দিয়ে চলে যায়।

২৯ মিনিটে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পেয়ে ব্যর্থ চট্টগ্রাম আবাহনী। বক্সের বাইরে থেকে মোনায়েম রাজুর বাড়িয়ে দেয়া বল বক্সে পান মিডফিল্ডার রাকিব হোসেন। গোলরক্ষককে সামনা সামনি পেয়ে তিনি যে শটটি নেন তা চলে যায় বারের ওপর দিয়ে।
বিরতির পর দ্বিতীয়ার্ধে খেলা শুরু হওয়ায় আবার দ্বিতীয় গোলটি করেন ইকেচুকু কেনেথ। ৭০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে সাইফ। বক্সে ডান প্রান্ত থেকে আরিফুর ডান পায়ে ক্রস দেন। বাঁ প্রান্তে বল রিসিভ করে ডান পায়ের শটে বল গোলে পাঠান কেনেথ- ২-০। রেফারি জালাল উদ্দিন তাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে (লাল কার্ড) মাঠছাড়া করেন। ফলে দশজনের দলে পরিণত হয় চট্টগ্রাম আবাহনী। ৮৯ মিনিটে ডান প্রান্ত থেকে রাকিবের ডান পায়ের শট বারে লেগে ফেরত আসায় অন্তত একটি গোল শোধের সুযোগ হাতছাড়া হয় বন্দর নগরীর দলটির। খেলার শেষ মুহূর্তে ৮৯ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে বক্সে ঢুকে ডান পায়ে দারুণ শটে লক্ষ্যভেদ করেন সাইফের ইয়াসিন আরাফাত- ৩-০। চট্টগ্রাম আবাহনীকে উড়িয়ে দিয়ে সাইফ স্পোর্টিং ক্লাব স্বপ্নের ফাইনালে উঠেছে।
দাপটের সঙ্গে প্রথমবারের মতো ফেডারেশন কাপের ফাইনালে উঠেছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় সেমিফাইনালে জিতেছে পল জোসেফ পুটের দল- ৩-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে । বৃহস্পতিবার ৭ ডিসেম্বর দ্বিতীয় সেমিফাইনালে বসুন্ধরা কিংস ও আবাহনীর মধ্যে যে দলটি জয়ী হবে, সেই দলে সঙ্গে ফাইনালে মুখোমুখি হবে সাইফ স্পোটিং ক্লাব।
এই আসরে দুর্দান্ত খেলছে সাইফ স্পোর্টিং ক্লাব। সবচেয়ে বেশি গোল (১৫) করেছে তারা। গোল খেয়েছে মাত্র ৩। দলের নাইজিরিয়ান ফরোয়ার্ড কেনেথ ইকেওচুকউ ৫ গোল করেছেন, এই আসরে এখন পর্যন্ত সবার চেয়ে বেশি।

৭২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে সাইফ স্পোর্টিং ক্লাব। ডান দিক দিয়ে আক্রমণে ওঠা আরিফুরের চিপ প্রথম ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের সাইড ভলিতে লক্ষ্যভেদ করেন কেনেথ। একটু পর আল আমিনকে ফাউল করে দিদিয়ের দ্বিতীয় হলুদ কার্ড দেখলে ম্যাচ থেকে অনেকটা ছিটকে যায় চট্টগ্রাম আবাহনী। খুঁড়িয়ে খুড়িয়ে মাঠ ছাড়া সাইফ স্পোর্টিংয়ের মিডফিল্ডার আল আমিনকে পরে অ্যাম্বুলেন্সে করে নেওয়া হয় হাসপাতালে। এবারের আসরে বড় হার নিশ্চিত হয়ে যায় মারুফুল হকের দলের (চট্টগ্রাম আবাহনী) ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com