শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

সমাবেশ স্থগিত, বিএনপির দু’দিনের কর্মসূচি

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট::

কারাবন্দী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে পূর্ব ঘোষিত সমাবেশ স্থগিত করে দু’দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

আজ সোমবার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচির ঘোষণা করেন।

তিনি বলেন, আগামী ৮ ফেব্রুয়ারি শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার ইনষ্টিডিটে কেবলমাত্র ঢাকায় বিএনপি’র উদ্যোগে প্রতিবাদ কর্মসূচি পালিত হবে।

এছাড়া ৯ ফেব্রুয়ারি দেশব্যাপী একই দাবিতে ঢাকা মহানগরী বাদে প্রতিবাদ কর্মসূচি পালিত হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com