শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

সমাপনী ও ইবতেদায়ি পরীক্ষা শুরু ১৮ নভেম্বর

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ি পরীক্ষা আগামী ১৮ নভেম্বর শুরু হবে, চলবে ২৬ নভেম্বর পর্যন্ত।

বুধবার সকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পরীক্ষা-সংক্রান্ত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এবার শতভাগ সৃজনশীল পদ্ধতিতে সমাপনী ও ইবতেদায়ি পরীক্ষা অনুষ্ঠিত হবে। নৈব্যত্তিক বা এমসিকিউ প্রশ্ন থাকবে না। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী নৈব্যত্তিক প্রশ্ন বাতিল করে সেখানে সম নম্বরের এক কথায় উত্তর ও সংক্ষিপ্ত প্রশ্ন যুক্ত করা হবে।

তিনি আরও বলেন, সমাপনী ও ইবতেদায়ি পরীক্ষার নির্ধারিত রুটিন তৈরির কাজ চলছে। এই সপ্তাহের মধ্যেই পরীক্ষার রুটিন প্রকাশ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com