বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন

সন্ধ্যায় আ.লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠক

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ অনলাইন:: কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক ডেকেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। তফসিল ঘোষণার আগে এ সভা অত্যন্ত গুরুত্ব বহন করছে।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক শুরু হবে।

বৈঠকে নির্বাচন পরিচালনা কমিটি, উপকমিটি গঠন এবং দলের নির্বাচনী ইশতেহার প্রণয়নের অগ্রগতিসহ সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হবে।

চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন আয়োজনের প্রস্তুতি গুছিয়ে এনেছে তারা। এমন প্রেক্ষাপটে নির্বাচনের দুই মাসের কম সময় হাতে থাকতে আজকের বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন আওয়ামী লীগের নীতিনির্ধারক পর্যায়ের কয়েক নেতা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com