বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

শ্রীনগরে জাপা প্রার্থী শেখ সিরাজের গণসংযোগ

শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জে ১ আসনের লাঙ্গল প্রতীকের প্রার্থী জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব এডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম শ্রীনগরে গণসংযোগ ও পথসভা করেছেন।

বৃহস্পতিবার দিনব্যাপী তিনি উপজেলার দেউলভোগ, সবুজ হাটি, চকবাজার, শ্রীনগর সদর বাজার ও এম রহমান মার্কেট এলাকায় নির্বাচনী গণ সংযোগ করেন। বিকেলে উপজেলা সংলগ্ন এলাকায় এক মত বিনিময় সভা করেন।

উপজেলা জাতীয় পার্টির সভাপতি শেখ মোঃ মুজাহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সাত্তারের সঞ্চালনায় মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শেখ সিরাজ বলেন ঘুষ দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়তে জাতীয় পার্টির কোন বিকল্প নেই।

বর্তমানে বাংলাদেশের মানুষ ভালো নেই, দেশের অর্থ বিদেশে পাচার হয়ে যাচ্ছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। তাই দেশে শান্তি ও আইনের শাসন ফিরিয়ে আনতে হলে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে জাতীয় পার্টিকে ক্ষমতা আনতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় আইনজীবী ফেডারেশনের কেন্দ্রীয় নেতা এডভোকেট মোঃ আমজাদ হোসেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য মোঃ সামসুল হুদা, শ্রীনগর উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আবুল হোসেন, মোহাম্মদ শ্যামল, সাংগঠনিক সম্পাদক মহসিন মাঝি, ধর্ম বিষয়ক সম্পাদক কাজী আবুল হোসেন, জেলা জাতীয় পার্টির শিক্ষা বিষয়ক সম্পাদক কাজী আলমগীর, মোহাম্মদ এরশাদ হোসেন ঢালী, মোঃ শাহ আলম, মোঃ কাউসার প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com