বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
মো: রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জে ১ আসনের লাঙ্গল প্রতীকের প্রার্থী জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব এডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম গণসংযোগ করেছেন।
সোমবার বিকেলে উপজেলার দেউলভোগ, সবুজ হাটি এলাকায় তিনি নির্বাচনী গণসংযোগ করেন। সন্ধ্যায় উপজেলা সংলগ্ন এলাকায় এক মত বিনিময় সভা করেন।
এ সময় তিনি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদের ৯ বছরের শাসনামলের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে জাতীয় পার্টি মার্কা লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় মুক্তিযোদ্ধা পার্টির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলাম কাদের, সিরাজদিখান উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল হাকিম হাওলাদার, শ্রীনগর উপজেলা জাতীয় পার্টির সভাপতি শেখ মুহাম্মদ মুজাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক মহসিন মাঝি, মুন্সিগঞ্জ জেলা জাতীয় পার্টির শিক্ষা বিষয়ক সম্পাদক কাজী আলমগীর, মোঃ শাহ আলম প্রমুখ।