বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান ‎লালমনিরহাটে ডিসি পার্ক আবাসনে ৩ ভাই-বোন পেলেন নতুন ঘর, দায়িত্ব নিলেন ত্রাণমন্ত্রী দুলু উলিপুরে ভিজিএফের ১০৪ স্লিপসহ আটক ব্যক্তি রাতে মুক্ত, জনমনে প্রশ্ন অসহায় মানুষের মুখে ঈদের হাসি ফুটাতে ‘সত্যের কণ্ঠ যুব কল্যাণ সংগঠন’-এর ব্যতিক্রমী মানবিক উদ্যোগ ভালুকায় ৩.৪ মাত্রার মৃদু ভূমিকম্প, ঢাকাসহ কেঁপে উঠল বিভিন্ন এলাকা তারেক রহমান ১০০ দিনে কী কী চ্যালেঞ্জের মুখোমুখি হলেন

শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে গুমের ঘটনায় ট্রাইব্যুনালে অভিযোগ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক:: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ প্রায় ২৫ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দায়ের করেছেন এক আইনজীবী। ওই আইনজীবী বলছেন, আওয়ামী লীগ সরকারের আমলে তাকে ছয় মাস গুম করে রাখা হয়েছিল।

বুধবার (২৫ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর এ অভিযোগ দায়ের করেন আইনজীবী সোহেল রানা।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও অভিযোগে আসামিরা হলেন– সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক (৬৮), সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, র‌্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদ ও র‍্যাবের ২০-২৫ জন অজ্ঞাত সদস্য।

পরে আইনজীবী সোহেল রানা বলেন, ২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি আমাকে উত্তরা থেকে র‌্যাব সদস্যরা তুলে নিয়ে ছয় মাস গুম করে রেখেছিল। গুম থাকা দিনগুলোতে আমাকে অবর্ণনীয় নির্যাতন করা হয়। এ ঘটনার বিচার চেয়ে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com