শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

শিরোপা জয়ের লড়াইয়ে রাতে মাঠে নামবে টাইগ্রিসরা

স্পোর্টস রিপোর্টার:: আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের সেমিফাইনালে স্কটল্যান্ডকে হারিয়ে ২০২১ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে খেলার টিকিট পেয়েছে বাংলাদেশের মেয়েরা। বিশ্বকাপ নিশ্চিতের পাশাপাশি আজ রাতে বাছাই পর্বের শিরোপা জয়ের মিশনে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে রোমানা-সালমারা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়।

দারুণ গতিতে ছুটে চলছে বাংলাদেশের মেয়েদের ক্রিকেট। একের পর এক জয়ে নিজেদের ইতিহাসের সেরা সময়ে পার এসেছে তারা। কয়েকদিন আগেই এশিয়া কাপে ছয়বারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে দেশের হয়ে প্রথম আন্তর্জাতিক শিরোপা জিতেছে টাইগ্রিসরা।

এরপর কয়েকদিন আগেই আয়ারল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়ে সিরিজ জিতেছে বাংলাদেশ। বিশ্বকাপের বাছাই পর্বের ফাইনালে আজ আরো একবার দেশটির মুখোমুখি সালমার দল। তাই আত্মবিশ্বাস আর আয়ারল্যান্ড সিরিজ জেতায় এই ম্যাচে ফেবারটি বাংলাদেশের মেয়েরাই।

নেদারল্যান্ডসে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইপর্বে বড় দলের মতই খেলেছে বাংলাদেশ নারী দল। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচই দাপুটের সঙ্গে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছে টাইগ্রিসরা। আজ তাদের সামনে আরো একটি মিশন। এর আগে বিশ্বকাপের বাছাই পর্ব টপকে বিশ্বকাপ খেলতে পারেনি বাংলাদেশ। আর আজ সে জাগায় মেয়েরা বিশ্বকাপের মূল আসর নিশ্চিতের পাশাপাশি বাছাই পর্বের শিরোপাও জয় করতেও বদ্ধপরিকল্প বাংলাদেশের মেয়েরা। সবকিছু মিলিয়ে আজ মেয়েদের আরো একটি বিজয়ের জন্য অপেক্ষা করছে গোটা বাংলাদেশ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com