শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

লালমনিরহাটে ১ম বিভাগ ফুটবল লীগের উদ্বোধন

লালমনিরহাট প্রতিনিধি:
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায়, সাইফ পাওয়ার ব্যাটারির পৃষ্টপোষকতায় ও জেলা ফুটবল এসোসিয়েশন লালমনিরহাট এর আয়োজনে ১ম বিভাগ ফুটবল লীগের উদ্বোধন হয়েছে।
শনিবার (২১ জুলাই) বিকেলে শেখ কামাল ষ্টেডিয়ামে ফুটবল লীগের উদ্বোধন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ফুটবল লীগের উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট মতিয়ার রহমান।
জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ইউনুস হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার এসএম রশিদুল হক, লালমনিরহাট পৌর মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক এডভোকেট আবু হায়াত খন্দকার লেনিন, ফুটবল লীগ কমিটির চেয়ারম্যান আলী হাসান নয়ন, খেলা পরিচালনা কমিটির আহবায়ক ও জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারন সম্পাদক আনিছুর রহমান লাডলা, ডিএফএর সাধারন সম্পাদক আমিনুর হায়াত বকুল, আরশাদ আলী, কামরুজ্জামান, মোহসিনা বেগম মিনা, আনোয়ার হোসেন, শফিকুল ইসলাম প্রমুখ।
উদ্বোধনী খেলায় কালীগঞ্জ উপজেলা ক্রীড়া সংঘ খুনিয়াগাছ এসপিএস স্পোর্টিং ক্লাবকে ৬-০ গোলে হারায়। কালীগঞ্জের পক্ষে সুমন,শান্তুনু,আলমগীর,শাওন প্রত্যেকে ১টি ও মিজু একাই ২টি গোল করেন। রবিবার বিকেলে দ্বিতীয় দিনের খেলায় আদিতমারী উপজেলা ক্রীড়া চক্র, মোগলহাট ফুটবল একাডেমীর মধ্যে খেলা অনুষ্ঠিত হবে। ফুটবল লীগে জেলার ১০টি দল অংশ নিচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com