বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
মুজিবুর রহমান বাবু, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম : স্বপ্নের বিশ্বকাপ শেষ হলো বাংলাদেশের অস্ট্রেলিয়ার বিপক্ষে বিকাল ৪ টায় মাঠে নেমে টি-টোয়েন্টি বিশ্বকাপের খেলা শুরু করে এবং ১৫ ওভারে টাইগাররা মাত্র ৭৩ রানে উড়ে যায়।
বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমেও বিপদে বাংলাদেশ দল। সবশেষ দক্ষিণ আফ্রিকার মতো অস্ট্রেলিয়ার বিপক্ষেও চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা।
অস্ট্রেলিয়া সামান্য ৭৩ রান তাড়া করতে নেমে মেনে ( ৬.২ ওভার) মাত্র ৩৮ বলে ৭টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৭৮ রান করে ৮২ বল হাতে রেখে জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া। ব্যাটে-বলে-ফিল্ডিংয়ে এমন বিধ্বস্ত বাংলাদেশকে বোধ হয় দেখা যায়নি কখনই। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার ষোলোকলা পূর্ণ করলো টাইগাররা।
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে গিয়েছিল। সুপার টুয়েলভপর্বে পাঁচ ম্যাচের সব কটিতে হার নিয়ে সেই স্বপ্ন কবর দিয়ে ফিরছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।
সুপার টুয়েলভ পর্বে শেষ ম্যাচে আরও বড় লজ্জার সম্মুখীন মাহমুদুল্লাহ রিয়াদরাÑ অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে বিধ্বস্ত হয়েছেন। ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট নেন জাম্পা ১৯ রান দিয়ে। এটি টি২০ ক্রিকেটে বাংলাদেশের দ্বিতীয় সর্বনি¤œ সংগ্রহ। জবাবে ব্যাটারদের তা-বে ৬.২ ওভারে ২ উইকেটে ৭৮ রান তুলে বিশাল জয় ছিনিয়ে নেয় অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলের এবার বিভীষিকাময় টি২০ বিশ্বকাপের শেষ ম্যাচটি দুবাইয়ে। যেখানে আগে কখনও টি২০ খেলেনি সেখানে বাংলাদেশের ভাল কিছু করে দেখানোর শেষ সুযোগ। সেই ম্যাচে টস হেরে আগে ব্যাটিং পাওয়াতেই যেন বড় বিপর্যয়ের শঙ্কা জেগে ওঠে।
বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের একাদশে ফেরার ম্যাচে শুরু থেকেই বাংলাদেশ নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বিপর্যস্ত হয়ে পড়ে। মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউডের পেসে অসহায় লিটন কুমার দাস প্রথম বলেই (০) ও দ্বিতীয় ওভারের শেষ বলে সৌম্য সরকার (৫) বোল্ড হয়ে যান। এরপর গ্লেন ম্যাক্সওয়েলের স্পিনে মুশফিকুর রহিম (১) এলবিডব্লিউ ও হ্যাজলউডের বলে ষষ্ঠ ওভারে নাইম শেখ ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। কিছুটা ভাল খেলতে থাকা নাইম ১৬ বলে ৩ চারে ১৭ রানে আউট হয়েছেন। ফলে ১০ রানে ৩ ও ৩২ রানে ৪ উইকেট হারানো বাংলাদেশ পাওয়ার প্লে’র ৬ ওভার শেষে পায় ৪ উইকেটে ৩৩ রান। টপঅর্ডার ৪ জন সাজঘরে ফেরার পর উইকেটে সময় নষ্ট করেননি আফিফ হোসেন ধ্রুবও।
পাওয়ার প্লে’র পরই বোলিংয়ে আসা এডাম জাম্পা প্রথম বলেই তাকে (০) সাজঘরে ফিরিয়েছেন। এরপর মূলত জাম্পার বিধ্বংসী লেগস্পিনের সামনেই অসহায় আত্মসমর্পণ করেছেন বাকি ব্যাটসম্যানরা।
৩৩ রানে ৫ উইকেট হারিয়ে সর্বনি¤œ রানের লজ্জায় ডোবার শঙ্কা জেঁকে বসে। কিন্তু কিছুটা ব্যতিক্রম ছিলেন মাহমুদুল্লাহ ও শামীম হোসেন পাটোয়ারি। ষষ্ঠ উইকেটে তারা ২৮ বলে ২৯ রান যোগ করেন। এমনকি জাম্পাকে একটি বিশাল ছক্কাও হাঁকান বাঁহাতি শামীম। তবে ১১তম ওভারে জাম্পার স্পিনে ডাউন দ্য উইকেটে এসে মারতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনিও। ১৮ বলে ১ চার, ১ ছক্কায় ১৯ রান করেন শামীম।
স্কোর
বাংলাদেশ: ১৫ ওভারে ৭৩/১০ রান (শামিম হোসেন ১৯, মোহাম্মদ নাঈম শেখ ১৭, মাহমুদউল্লাহ রিয়াদ ১৬; অ্যাডাম জাম্পা ৫/১৯, জশ হ্যাজলউড ২/৮, মিচেল স্টার্ক ২/২১)।
অস্ট্রেলিয়া: ৬.২ ওভারে ৭৮/২ (অ্যারন ফিঞ্চ ৪০, ডেভিড ওয়ার্নার ১৮, মিচেল মার্শ ১৬*)।
আজ বৃহস্পতিবার ৪ নবেম্বর সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ