শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

রেকর্ড হতে পারে এমবাপ্পে-মডরিচের

স্পোর্টস রিপোর্টার:: রাশিয়া বিশ্বকাপের গোল্ডেন বুট এক প্রকার বগল দাবা করেই ফেলেছেন ইংল্যান্ড স্ট্রাইকার হ্যারি কেন। হ্যারি কেনের ছয় গোলের পরে আছেন লুকাকু। তার গোল সংখ্যা চারটি। এছাড়া এমবাপ্পে-গ্রিজম্যানদের গোল সংখ্যা তিনটি করে। তাদের কেউ অলৌকিক কিছু করে না বসলে গোল্ডেন বুট টটেনহ্যাম তারকা কেনের হাতেই উঠবে।

তবে গোল্ডেন বল এবং ব্যালড ডি’অর থাকছে উন্মুক্ত। বিশেষ করে মেসি-রোনালদোর সকাল সকাল বিদায়ের পর। আর বিশ্বকাপের সেরা খেলোয়াড় হওয়ার জন্য বেশি উচ্চারিত নাম ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে এবং ক্রোয়েশিয়ার লুকা মডরিচ। এছাড়া এবারের ব্যালড ডি’অরটাও তাদের যে কারও হাতে উঠলে অবাক হওয়ার কিছু থাকবে না।

আর ফ্রান্সের ফরোয়ার্ড এমবাপ্পে কিংবা ক্রোয়েশিয়া মিডফিল্ডার লুকা মডরিচের কেউ যদি গোল্ডেন বল এবং ব্যালন ডি’অর দু’ই জেতেন তবে তা বিরল এক ঘটনাই হবে। এর আগে একই বছর গোল্ডেন বল, গোল্ডেন বুট এবং ব্যালড ডি’অর জেতার রেকর্ডটি আছে শুধুমাত্র ইতালির ফুটবলার পাউলো রশির নামে।

১৯৮২ সালের স্পেন বিশ্বকাপে তিনি দলের হয়ে ছয় গোল করেন। ইতালিকে বিশ্বকাপ জিতিয়ে গোল্ডেন বুট জিতে নেন। ওই বছর স্পেন বিশ্বকাপে প্রথম চালু করা গোল্ডেন বলও জেতেন তিনি। আর বছরের শেষের দিকে জেতেন ব্যালন ডি’অরটাও।

এবার এমবাপ্পে এবং মডরিচের সামনে আছে দুই পুরস্কার জেতার সুযোগ। মডরিচ দলকে ফাইনালে তুলতে রেখেছেন দারুণ ভূমিকা। আর এ কারণে বিশ্বকাপের সেরা খেলোয়াড় হিসেবে গোল্ডেন বল জিততে পারেন তিনি। সঙ্গে রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়সন লিগ জয়ে তার অসাধারণ ভূমিকার দরুণ জিততে পারেন ব্যালড ডি’অর। অন্যদিকে এমবাপ্পে রাশিয়া বিশ্বকাপে চোখ ধাঁধাঁনো পারফর্ম করছেন। আবার লিগ ওয়ানে পিএসজির হয়ে ২১ গোল করার পাশাপাশি জিতেছেন লিগ শিরোপা।

তাদের মধ্যে কেউ যদি গোল্ডেন বল এবং ব্যালড ডি’অর জেতেন তবে পাউলো রশির পাশপাশি বসবেন ব্রাজিলের তারকা রোনালদোর পাশেও। রোনালদো ক্যারিয়ারে ব্যালড ডি’অর জিতেছেন। ১৯৯৮ বিশ্বকাপে ব্রাজিল রার্নাস আপ হলে জিতেছেন গোল্ডেন বল। এরপর ২০০২ সালে ব্রাজিলকে বিশ্বকাপ জেতানোর পথে ৮ গোল করে জেতেন গোল্ডেন বুট। এছাড়া লিওনেল মেসির আছে গোল্ডেন বল এবং ব্যালড ডি’অর জেতার কৃতিত্ব। ব্যালড ডি’অর এবং গোল্ডেন বল আছে জিনেদিন জিদানের ভান্ডারেও।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com