শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

রাশিয়া বিশ্বকাপে ২৩ সদস্যের দল ঘোষণা ব্রাজিলের

স্পোর্টস ডেস্ক:: রাশিয়া বিশ্বকাপে সবার আগে ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করলো ব্রাজিল। দল ঘোষণার জন্য ৪ জুন পর্যন্ত সময় বেঁধে দিয়েছে ফিফা। তাই আগে ভাগেই দল ঘোষণা করে ঝুঁকি নেয়নি তারা।

সোমবার রাতে ২৩ সদস্যের দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। হাঁটুর ইনজুরিতে পড়ে রাশিয়া বিশ্বকাপ মিস করছেন দানি আলভেজ। তার পরিবর্তে দলে ঢুকেছেন ফ্যাগনার।

কিন্তু সব ছাপিয়ে বারবার উঠে এসেছে দলের সুপারস্টার নেইমারের ইনজুরির বিষয়টি। পায়ের ইনজুরির কারণে ফেব্রুয়ারি মাস থেকে মাঠের বাইরে রয়েছেন নেইমার। কোচ তিতেসহ সংশ্লিষ্ট সবারই প্রত্যাশা সঠিক সময়েই সুস্থ হয়ে মাঠে ফিরবেন এই তারকা স্ট্রাইকার।

আসরে ব্রাজিল গ্রুপ ই তে পড়েছে। যেখানে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে সুইজারল্যান্ড, কোস্টারিকা ও সার্বিয়াকে। ১৪ জুন শুরু হওয়া বিশ্বকাপে ১৭ জুন সুইজারল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে সেলেকাওরা।

বিশ্বকাপে ব্রাজিলের ২৩ সদস্যের দল

গোলরক্ষক : অ্যালিসন, এডারসন, কাসিও

রক্ষণভাগ : ফ্যাগনার, দানিলো, মার্সেলো, ফিলিপ লুইস, মারকুইনহোস, মিরান্ডা, থিয়াগো সিলভা, জেরোমেল।

মধ্যমভাগ : কাসেমিরো, ফার্নান্দিনহো, ফ্রেড, পাউলিনহো, ফিলিপ কুতিনহো, রেনাতো আগুস্তো, উইলিয়ান।

আক্রমণভাগ : ডগলাস কস্তা, রবার্টো ফিরমিনো, গ্যাব্রিয়েল জেসুস, নেইমার, টাইসন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com