শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

রাশিয়া বিশ্বকাপের থিম সং প্রকাশ

স্পোর্টস ডেস্ক:: রাশিয়ায় বিশ্বকাপ ফুটবল শুরু হতে এখনও বাকি ১৯ দিন। তবে এরই মধ্যে শুরু হয়েছে ফুটবল নিয়ে উন্মাদনা। বাংলাদেশ বিশ্বকাপে না খেললেও এখানে নেই উন্মাদনার কমতি। সারা বিশ্বের ফুটবলপ্রেমিদের বিশ্বকাপের আমেজ আরও বাড়িয়ে দিতে ফিফা প্রকাশ করেছে বিশ্বকাপের থিম সং ‘লিভ ইট আপ’।

শুক্রবার ফিফা তাদের অফিসিয়াল টুইটার পেইজে রাশিয়া বিশ্বকাপের থিম সং ‘লিভ ইট আপ’ প্রকাশ করে। থিম সং-এ কণ্ঠ দিয়েছেন হলিউড অভিনেতা ও গায়ক উইল স্মিথ, নিকি জ্যাম ও কসোভোর নাগরিক ইরা ইজট্রেফাই।

গত দুই আসরের মতো এবারও বিশ্বকাপের থিম সং প্রযোজনা করেছেন বিশ্বের অন্যতম সেরা ডিজে এবং গীতিকার ডিপলো। আগামী ১৫ জুলাই মস্কোর লুজনিক স্টেডিয়ামে ফাইনালের আগে মাঠ মাতাবেন স্মিথরা। বিশ্বকাপের আনুষ্ঠানিক মিউজিক ভিডিও প্রকাশ করা হবে ৭ জুন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com