বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

রাঙ্গার মনোনয়নপত্র বৈধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, একুশের কন্ঠ অনলাইন:: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-১ গঙাচড়া আসনে জাতীয় পার্টির সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (২ ডিসেম্বর) বিকেল তিনটায় রংপুর জেলা প্রশাসকের হল রুমে যাচাই-বাছাই শেষে এই সিদ্ধান্ত দেন জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মোবাশ্বের হাসান।

দুদকের একটি মামলার কাগজ দাখিল না করায় সকাল সাড়ে এগারোটায় মনোনয়নপত্র স্থগিত করা হয়েছিল রংপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান রাঙ্গার।

এ বিষয়ে মশিউর রহমান রাঙ্গার কন্যা বলেন, গত দুই বারের নির্বাচনে আমরা এই মামলার কাগজ জমা দিয়েছি। তবে এবারের মনোনয়নপত্র জমা দিতে সেটির প্রয়োজন নেই ভেবেই দেয়া হয়নি। আজ যাচাই বাছাই পর্বে যেহেতু একটি মামলার কাগজ কমতি ছিল জমা দেয়ার দুই ঘণ্টার মধ্যেই আবারো মনোনয়নপত্র পেলাম আমরা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com