বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন

রবি ও সোমবার গণঅধিকার পরিষদের হরতালের ডাক

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ অনলাইন:: আগামী রবিবার ও সোমবার ৪৮ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে গণঅধিকার পরিষদ (নুরুল হক নুর)।

দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনি তফসিল প্রত্যাখ্যান করে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর বিজয়নগর এলাকায় আয়োজিত এক বিক্ষোভ মিছিল শেষে এ ঘোষণা করেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক।

এর আগে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে বিএনপি জোটের ডাকা ৫ম দফা সর্বাত্মক অবরোধের সমর্থনে নয়াপল্টন এলাকায় মিছিল বের করে গণঅধিকার পরিষদ। মিছিলটি কাকরাইল মোড়, নয়াপল্টন বিএনপির কার্যালয়ের সামনে দিয়ে বিজয়নগরে গিয়ে শেষ হয়। মিছিল শেষে রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। এ সময় ওই সড়কের এক পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

উল্লেখ্য, বুধবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। সে অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি ভোট গ্রহণ হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com