বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

মাহমুদউল্লাহ-তাসকিন নৈপূন্যে টাইগারদের সংগ্রহ ৪৬৮

স্পোর্টস ডেস্ক:: মাহমুদউল্লাহ রিয়াদ টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরিটা আগেই আদায় করে নিয়েছেন। ১৫০* রানের নার মানা ইনিংস দলকে উপহার দিয়েছেন বড় পুঁজি।

তার সঙ্গে হঠাৎ ব্যাটসম্যান বনে যাওয়া তাসকিন আহমেদ তার ব্যাটিং দৃঢ়তা দেখিয়েছেন। দাপুটে ব্যাটিংয়ে ছুটে চলছিলেন সেঞ্চুরির দিকে। কিন্তু নাহ! শতক হলো না। ৭৫* রান নিয়ে ফিরতে হলো এ তারকা পেসারকে। মাহমুদউল্লাহ-তাসকিন নবম উইকেটে ১৯১ রানের জুটি গড়েন।

১২৬ ওভারে ১০ উইকেটে প্রথম ইনিংসে ৪৬৮ রান তুলে চা বিরতিতে গেছে টাইগাররা। জিম্বাবুয়ের হয়ে ৪ উইকেট নেন ব্লেসিং মুজারাবানি। দুটি করে উইকেট নিয়েছেন ডোনাল্ড তিরিপানো ও ভিক্টর নিয়াউচি।

তার আগে বাংলাদেশ ৮ উইকেটে ২৯৪ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। প্রথম দিন ৯২ বলে ১৩ চারে ৭০ রানের দাপুটে ক্রিকেটীয় ইনিংস খেলেন ক্যাপ্টেন মুমিনুল হক। তার সঙ্গে লিটন দাস ১৪৭ বলে ১৩ চারে ৯৫ রানের দুর্দান্ত এক ক্রিকেটীয় ইনিংস খেলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com