রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

মাস্টার্স ভর্তির রিলিজ স্লিপের আবেদন শুরু ২৭ জুন

গাজীপুর প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮-২০১৯ সালের মাস্টার্স (প্রফেশনাল) ভর্তি কার্যক্রমে এলএলবি ১ম পর্ব/পোষ্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন জার্নালিজম/ডিপ্লোমা ইন লাইব্রেরী এন্ড ইনফরমেশন সায়েন্স/এমএসসি ইন কম্পিউটার সায়েন্স/মাস্টার অব বিজনেস্ এ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ)/এমবিএ ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং কোর্সসমূহের রিলিজ স্লিপের অনলাইন আবেদন ২৭ জুন থেকে ১২ জুলাই রাত ১২টা পর্যন্ত চলবে।

উক্ত ভর্তি কার্যক্রমে যে সকল প্রার্থী মেধা তালিকায় স্থান পায়নি অথবা স্থান পেয়েও ভর্তি হয়নি, ভর্তি বাতিল করেছে এবং যে সকল প্রার্থীর প্রাথমিক আবেদন কলেজ কর্তৃক নিশ্চয়ন করা হয়েছে, সে সকল প্রার্থী রিলিজ স্লিপে আবেদন করতে পারবে।

এ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে ওয়েবসাইট থেকে জানা যাবে।

মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর সূত্র এ তথ্য জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com