রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

মাস্টার্সে ভর্তির ২য় পর্যায়ের অনলাইন আবেদনের সময় বৃদ্ধি

সাহিত্য ও শিক্ষাঙ্গন ডেস্ক:: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামের ভর্তি কার্যক্রমে ২য় পর্যায়ের অনলাইনে প্রাথমিক আবেদন ২৫ জুন রাত ১২টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওযেব সাইট থেকে আবেদন ফরম পূরণ করা যাবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রিলিমিনারী টু মাস্টার্স (নিয়মিত/প্রাইভেট) প্রোগ্রামে আবেদন সম্পর্কিত জটিলতা নিরসন বিষয়ে বিজ্ঞপ্তি গত ৩ জুন প্রকাশিত হয়। ২০১৬-১৭ শিক্ষাবর্ষে প্রিলিমিনারী টু মাস্টার্স (নিয়মিত/প্রাইভেট) ভর্তি কার্যক্রমে ডাটবেইজ সমস্যার কারণে ২০১৫ সালে ডিগ্রি (পাস) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা প্রাথমিক আবেদন করতে পারছে না। বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে এবং ডাটাবেইজ সংশোধন করা হয়েছে।

এখন ২০১৫ সালে ডিগ্রি (পাস) শিক্ষার্থীগণও ভর্তির আবেদন করতে পারবে। রবিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ তথ্য ও পরামর্শ দফতর সূত্র এ তথ্য জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com