শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন

মতিঝিলে এসএসসির ভুয়া প্রশ্নপত্রসহ চার হ্যাকার আটক

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট::

রাজধানীর মতিঝিল এলকা থেকে পাবলিক পরীক্ষায় ফল পরিবর্তন করে ভালো ফল করে দেয়ার গ্যারান্টিদাতা চার হ্যাকারকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তাদের কাছ থেকে চলমান নিম্ন মাধ্যমিক (এসএসসি) পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র উদ্ধার করা হয়।

মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর মতিঝিল এলকা থেকে এই চারজনকে গ্রেফতার করে ডিবি উত্তরের একটি দল।

ডিবি মহানগর উত্তর বিভাগের উপ-কমিশনার (ডিসি) মশিউর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, এই হ্যাকাররা বহুদিন ধরে নানা অপরাধ করে আসছিল।এরা এসএসসি পরীক্ষাসহ অন্যান্য পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র তৈরি করে তা বিক্রি ও শিক্ষাবোর্ডের সার্ভার হ্যাক করে ফল পরিবর্তনের নিশ্চয়তা দিত।

ডিসি মশিউর রহমান আরও জানান, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ল্যাপটপ, স্মার্টফোন ও চলমান এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র জব্দ করা হয়েছে। তারা এসব ভুয়া প্রশ্ন বিক্রি করে শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে টাকা আদায় করত।পাশাপাশি পরীক্ষার ফল পরিবর্তনের গ্যারান্টি দিয়েও টাকা আদায় করত।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com