শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

মঙ্গলবার বিএনপির মানববন্ধন, ৮ মার্চ অবস্থান কর্মসূচি

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবিতে ঘোষিত মানববন্ধন কর্মসূচি আগামীকাল মঙ্গলবার (৬ মার্চ) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হবে। এছাড়া বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেলা ১১টা থেকে এক ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি। একই দাবিতে একই সময় সারাদেশেও এ কর্মসূচি পালন করবে দলটি।

আজ সোমবার সকালে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ কর্মসূচির স্থান ও সময় ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, মাবববন্ধন ও অবস্থান কর্মসূচির জন্য পুলিশকে অবহিত করেছি। আশা করি তারা আমাদের কর্মসূচি পালনে সহযোগিতা করবে।

এছাড়া আগামী ১২ মার্চ রাজধানীর সোহরাওয়ার্দীতে পূর্বঘোষিত কর্মসূচি বাস্তবায়নে ইতোমধ্যে গণপূর্ত ও প্রশাসনকে চিঠি দেওয়া হয়েছে জানিয়ে জনসভা সফল করতে সব ধরনের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির উপদেষ্টা আবুল খায়ের ভূইয়া, আতাউর রহমান ঢালী, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com