বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন

ভোট বর্জনের আহ্বান জানিয়ে রামপুরায় ও শ্যামলীতে ছাত্রদলের লিফলেট বিতরণ

অনলাইন ডেস্ক, একুেশর কন্ঠ : ডামি নির্বাচন বর্জন ও সর্বাত্মক অসহযোগ আন্দোলনের পক্ষে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।

বুধবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের তত্ত্বাবধানে রাজধানীর শ্যামলী ও রামপুরাসহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন সংগঠনটির নেতাকর্মীরা।

রামপুরায় উপস্থিত ছিলেন- ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মাহমুদ আলম সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুস আলী রাহুল, ফয়সাল আহম্মেদ সোহেল, মাকসুদুর রহমান সুমিত, প্রচার সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) ওমর সানী, সহ-সাধারণ সম্পাদক এসকে ফয়সাল, আরিফুর রহমান আমিন,  সহ-সম্পাদক শামীম আকন, রিয়াদ আহমেদ রাজ, শহিদুল ইসলাম নয়ন, সহ-সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসেন ইমন, আপ্যায়ন সম্পাদক মেহেদী হাসান রাজা, ছাত্রনেতা তরিকুল ইসলাম সুমন, কবির হোসাইন, পারভেজ তালুকদার প্রমুখ।

শ্যামলীতে উপস্থিত ছিলেন- ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি সাজ্জাতুল হানিফ সাজ্জাদ, কেএম সাখাওয়াত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মো. আদনান, শাখাওয়াত হোসেন সুহান, মিলন হাওলাদার, সজিব হাওলাদার, আন্তর্জাতিক সম্পাদক রিয়াজ আনোয়ার হোসেন, সমাজসেবা সম্পাদক মওদুদ হোসেন মঈন, মানবাধিকার সম্পাদক নাকিবুল ইসলাম চৌধুরী, সহ-ধর্মবিষয়ক সম্পাদক মৃণাল চন্দ্র সুজন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. ফয়সাল হোসেন, ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আহমদ মাদবর, তেজগাঁও কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হুদা রাকিব, নাহিদুল ইসলাম বেপারী, হাফিজ আল মাহমুদ, আবুল কালাম আজাদ সুমন, সহ-সাধারণ সম্পাদক মীর ইমরান হোসেন মিথুন, আনিছুর রহমান রাসেদ, আবদুল্লাহ আল মামুন, সাকিব হোসেন সম্রাট, সহ-সাংগঠনিক সম্পাদক অলিউদ্দিন অলি, রবিউল ইমরান নওশেদ, সিকদার শাহীন, পল্লবী থানা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. সাজ্জাদ হোসেন পিয়াস, ঢাকা মহানগর উত্তর ছাত্রদল নেতা ইয়ামিন ইবনে ফারহান, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা রাফসান মোল্লা, শরীয়তপুর জেলা ছাত্রদল নেতা তাসরিফ আহমেদ অনিক প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com