রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
একুশের কণ্ঠ ডেস্ক:: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন বর্জনকারীরা এখনও পিছু হটেনি। আজ তারা নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে, এ সরকার যেন থাকতে না পারে। তারা আশা করছে কম্বোডিয়ার মতো নিষেধাজ্ঞা দেশে আসবে। প্রাধানমন্ত্রী শেখ হাসিনা ভিসা বিধিনিষেধের কোনও পরোয়া করেন না।
শনিবার (১৩ জানুয়ারি) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে নতুন মন্ত্রিপরিষদের শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্ন জবাবে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবিলা করতে চায়। কিন্তু বিরোধীরা রাজনীতিতে সহিংসতা ও সন্ত্রাসের উপাদান যুক্ত করলে যা করণীয় সবই করা হবে।